মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

কাশিপুরের নরসিংপুরের নাম পরিবর্তন ও বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর আদর্শনগর এলাকার নাম পরিবর্তন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা আজ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, স্থানীয় কিছু ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে এলাকার নাম পরিবর্তনের চেষ্টা করছেন এবং এর পেছনে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র রয়েছে।

সংবাদ সম্মেলনে জান্নাতুল বাকি জামে মসজিদের সভাপতি মো. সাইদুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, “কিছুদিন ধরে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং আমার মসজিদ কমিটির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করেছে, যার কোনো সত্যতার প্রমাণ করতে পারেনি।”

সাইদুর রহমান দাবি করেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীরের নেতৃত্বে ২০ দিন আগে তার সহযোগী শহিদ, মনির, ইশহাকসহ শতাধিক সন্ত্রাসী বাহিনী জান্নাতুল বাকি জামে মসজিদের নির্মাণাধীন মালামাল ও মসজিদের সাইনবোর্ড ভেঙে ফেলে এবং এক মুসল্লির ওপর হামলা চালায়।

তার অভিযোগ, এই কুচক্রী মহলের উদ্দেশ্য হলো উত্তর নরসিংপুর আদর্শনগরের নাম পরিবর্তন করে ‘চর কাশীপুর’ নামকরণ করা। এর মাধ্যমে তারা আদর্শনগর মসজিদ, পঞ্চায়েত, কামাল বাজারসহ এলাকার সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। “আলমগীর, ইশহাকের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এসে এলাকার নাম নরসিংপুর আদর্শনগর হইতে পরিবর্তন করার জন্য তারা স্থানীয় লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দেয়। এরপর তারা এলাকায় পশ্চিম চর কাশীপুর নামে সীমানা নির্ধারণ ও সাইনবোর্ড লাগিয়ে দেয়,” বলেন সাইদুর রহমান।

তিনি আরও জানান যে, এলাকার নাম পরিবর্তনের চেষ্টার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় তিনি স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে জান্নাতুল বাকি জামে মসজিদের প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন, লিয়াকত আলী, সদস্য সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102