শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে নাসিক প্রশাসক সাখাওয়াতের “ঈদ” শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ওলামা দল নেতা আমজাদ হোসেন মিশনপাড়া এলাকায় মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরন ঈদের হাসি আনন্দ ভাগাভাগি করতে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান -মুহাম্মাদ জামাল হোসাইন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাজেদুর রহমান তাঈন নারায়ণগঞ্জবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোহাজ্জেম হোসেন সাগর আপনারা কোটি টাকায় বিরিয়ানি খান, শ্রমিকের জোটে না বুট-মুড়ি’: এড.ইসমাইল  নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ দেওভোগে মানবিক সমাজ কল্যাণ পরিষদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক মন্ত্রী মতিন চৌধুরীর কবরে জাকির খানের পক্ষে মিঠুর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৬২ 🪪

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (০৫ আগষ্ট) সকালে রূপগঞ্জে মতিন চৌধুরীর কবরে জাকির খানের পক্ষে এ শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।

এদিন সকালে মতিন চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা সেখানে এক মিনিট নিরবতা পালন করেছেন। পরে মতিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিঠু বলেন, আসলে মতিন চৌধুরীর প্রতি আমার নেতা জাকির খানের শ্রদ্ধা, এটা নতুন কিছু নয়। দীর্ঘ বহুবছর জাকির খান যখন দেশের বাইরে ছিলো, তখনও তিনি মতিন চৌধুরী সাহেবকে ভুলে যান নি। তার নির্দেশে আমরা প্রতিবছরই এখানে আসি মতিন চৌধুরীকে শ্রদ্ধা জানাতে এবং আশা করি, আমার নেতা জাকির খান যতদিন বেঁচে থাকবে মতিন চৌধুরীর প্রতি তার শ্রদ্ধা-ভক্তি থাকবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, মতিন চৌধুরীর সাথে জাকির খানের সম্পর্ক অনেকটা নানা-নাতির মতই ছিলো। আমি মনে করি তাদের সম্পর্কের রেশটা জাকির খান আজও বাঁচিয়ে রেখেছেন। নানা হয়তো চলে গিয়েছেন, কিন্তু নাতির শ্রদ্ধা-ভক্তির মাঝে তিনি আজও বেঁচে আছেন, বেঁচে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ রিপন, মোঃ শহীদ, মোঃ নজরুল ইসলাম রাজু, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, নাজমুল ইসলাম, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ও ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইমরান পাঠান।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, সিনিয়র সহ সভাপতি কাঞ্চন পৌরসভা জিয়া মঞ্চ হৃদয় চৌধুরী, কাঞ্চন পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোঃ মাহিম চৌধুরী, ৩নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃনিশাদ মিয়া, ৩নং ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ আহম্মেদ, ৩নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য মাহিন মিয়া, কাঞ্চন পৌরসভা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিরব হাসান শাওন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102