প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তানযীমুল উম্মাহ জাতিকে স্বপ্ন দেখাচ্ছে।
আমরা দেখছি বড় বড় শিক্ষিত লোকেরা হাজার হাজার কোটি টাকা লুট করেছে,আসলে জ্ঞান আমাদেরকে আলো দিচ্ছে না। জ্ঞান দুই প্রকার। শিক্ষা হবে কল্যাণকর আর অকল্যাণকর। রাসুলুল্লাহ ( সাঃ) কল্যাণকর জ্ঞানের জন্য দোয়া করেছেন। তানযীমুল উম্মাহ কল্যাণকর জ্ঞানের জন্য কাজ করে যাচ্ছে। আমরা জ্ঞান শিখেছি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই। এজন্য আলো ছড়াচ্ছে না। আল্লাহর সাথে কানেকশন না থাকলে আলো ছড়াতে পারে না। তিনি আরও বলেন
তানযীমুল উম্মাহ চরিত্র গঠনের জন্য কোরআন শিক্ষা দিচ্ছে। কুরআনের আদর্শ দিয়ে আবু বকর,ওমর দেশ পরিচালনা করেছে। আল্লাহকে পাইতে চাইলে কুরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কুরআন আসছে জীবিত মানুষের জন্য। কোথাও পাবেন না যে, কুরআন নাজিল হইছে ছোয়াব পাওয়ার জন্য। সুতরাং কুরআনকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,তানযীমুল উম্মাহর পরিকল্পনাকে আমি স্বাগত জানাই। কারণ তারা নারায়ণগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে ইসলামিক এবং আধুনিক উভয় শিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় ব্যক্ত করেছে। একজন হাফেজ কেয়ামতের দিন মা-বাবা, ভাই-বোন সহ জান্নাতে যাবেন।
ভালো মানুষ কারা? যারা নিজেকে ভালোবাসে এবং অন্যকে ভালোবাসতে পারে।
এই দেশে গত ১৭ বছরে ওলামা একরামদেরকে নির্মমভাবে খুন করেছে। এই দেশকে শাসন করতে গিয়ে অন্যায়,অত্যাচার,জুলুম,নির্যাতন করেছে। মহিলারা পর্দা করতে পারেনি,পুরুষেরা দাঁড়ি টুপি পরলে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। কিন্তু তারা এখন পালিয়েছে। এখন আমাদের উপর দায়িত্ব এসেছে। আমাদের ভালো মানুষ হতে হবে। কুরআনের আইন অনুযায়ী চললে আমরা ভালো মানুষ হবো।আর ভালো মানুষ হলে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো।এজন্য আমরা কুরআনের আইন অনুযায়ী চলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল স্যারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য পেশ করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান মো. আসলাম মিয়া স্যার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মো. কবির হোসাইন, তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনজুরুর রহমান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, চিটাগাংরোড শাখার শাখা প্রধান মনির হোসাইন হেলালী, তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার শাখা প্রধান শোয়াইব হোসাইনসহ নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ স্কুলের প্রিন্সিপাল আজিজুর রহমান, গভ.মেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারক আহমেদ, এইচ এম নাসির উদ্দিন, হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার শাখা সহকারী এইচ এম কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অত্র শাখার শাখা প্রধান ইকবাল হোসাইন।