বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নাসিক ২২ নং ওয়ার্ডে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ 🪪
১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ বন্দর দক্ষিণ থানা জামায়াতের  ২২ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এসময় মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বলেন  বিগত সময় স্বৈরাচারীরা শুধু লুটপাটই করেনি বরং দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এখন সময় এসেছে সকলে মিলে দেশটাকে পূর্ণ গঠন করে মানুষের বসবাস উপযোগী গড়ে তোলা। আমাদের সকলের উচিত  ভেদাভেদ ভুলে গিয়ে দেশটা আমাদের মনে করে, যত দ্রুত সম্ভব বসবাস উপযোগী গড়ে তুলতে হবে।
তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জকে সুন্দর সমৃদ্ধ মাদকমুক্ত করার জন্য,একজন সৎ যোগ্য মানুষকে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা করি । আল কোরআনের আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমেই সম্ভব  দেশকে সুষ্ঠু সমৃদ্ধ মাদকমুক্ত করা।বাংলাদেশ জামায়াত ইসলামী বন্দর দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরির নেতৃত্বে,
সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুনের উপস্থিতিতে, গণসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য বাবুল মিয়া গোলাম আহাদ, ওয়ার্ড  সভাপতি কাউসার হোসেন গোলাম কিবরিয়া সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102