মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

ষড়যন্ত্রমূলক সাজা প্রদানের প্রতিবাদে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩১৬ 🪪

তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (৪ঠা আগস্ট) সকালে নগর‌ীর খানপুর হাসপাতাল সড়কে এ কর্মসূচী পালন করে দলটির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটু, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, আড়াইহারের বিএনপি নেতা সুমন, জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে উপস্থিত হতে থাকে বিভিন্ন উপজেলা থেকে অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয় নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102