বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যের ডাক মাওলানা ফেরদাউসুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৩ 🪪

নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

শনিবার (২১ জুন) ১২ নং ওয়ার্ড জমিয়তের আয়োজিত এক সভায়, সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত এই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন থমকে আছে সন্ত্রাস, চাঁদাবাজি আর দুর্নীতির কারণে। বিগত সরকারগুলো জনগণের কল্যাণের চেয়ে নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে।

ফেরদাউসুর রহমান বলেন, শত বছরের গৌরবময় ইতিহাসের ধারক জমিয়তে উলামায়ে ইসলাম সবসময়ই দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করে যাচ্ছে। তিনি ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা ফখরুল ইসলাম ও সমাজসেবক আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102