বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

সোনারগাঁয়ে গলকাটা লাশ: ২৪ ঘণ্টার মধ্যে ক্লুলেস মামলার রহস্য উন্মোচন করল র‍্যাব, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪৬ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খালপাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে রূপগঞ্জ থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ইসমাইল প্রধান (২৪) ও ওসমান গনি (২৩)। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ জুন, ২০২৫ (রোববার) সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধ থেকে রতন (৩৮) নামের ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে এবং তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডটি স্থানীয় ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-১১ ছায়াতদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (১৮ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইসমাইল প্রধান এবং তার সহযোগী ওসমান গনিকে আটক করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতনকে হত্যার কথা স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদঘাটনে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানানো হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত দুইজনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এই দ্রুত রহস্য উদঘাটন ও আসামি আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102