মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

নাঃগঞ্জে জেলা কমিটির উদ্যোগে দেশবরেণ্য মানবাধিকার নেত্রী সোহে্লী পারভীন এর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৬৮ 🪪

মানবতা ও মানবিক গুনাবলীর অনন্য বৈশিষ্ট্যের অধিকারি ,মানবতার ফেরিওয়ালা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’ এর কেন্দ্রীয় মহাসচিব সোহে্লী পারভীন এর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জন্মদিন পালন করা হয়। তাঁর এ জন্মদিনে কমিটির পক্ষ থেকে কেক কাটার মধ্য দিয়ে জানান শুভেচ্ছা ও অভিনন্দন।

১৭ জুন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাঢ়া সমবায় মার্কেট এর ৪র্থ তলায় এ কেক কাটার আয়োজন করা হয়।

নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর তত্ত্বাবধানে এ কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, হিউম্যান এইড এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মোঃ অর্ক প্রধান, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন উজ্জ্বল ও সমাজ কর্মী ইমা শেখসহ প্রমূখ।

এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মানবিকনেত্রী মহান এ ব্যক্তি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহে্লী পারভীন এর আজ শুভ জন্মদিন। তাঁর এ জন্মদিনে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সাথে সোহে্লী পারভীন ও তাঁর পরিবারের সকলের প্রতি রহিলো দোয়া। সেই সাথে মহান প্রভুর নিকট দোয়া করি শুভ হোক তাঁর আগামীর পথ চলা। এসময় স্মৃতি চারণ করতে গিয়ে এস,এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ আরো বলেন,
আমি তাঁর সান্নিধ্য পেয়েছি। আমি জানি ব্যক্তি জীবনে তিনি কতোটা বিনয়ী এবং ঐশ্বরিক মাধূর্যমন্ডিত। তিনি
অবহেলিত, ব্যথিত, অধিকার বঞ্চিত মানুষের দু’নয়নের তারা, শেষ আশা । সেহে্লী পারভীন আপা যখন কাউকে অধিকার পাইয়ে দিতে ব্যর্থ হয়েছেন, তখন নিজের সবটুকু উজার করে সহযোগিতা করেছেন। তৃণমূলের চেয়েও অধিক সাধারণভাবে তিনি তার জীবন

যাপন করছেন। তিনি আজ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর পথে। তিনি পৃথিবীর আশির্বাদ হয়ে উঠুক এই প্রার্থনা আজকের দিনে। শুভ হোক জন্মদিন প্রিয় লীডার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102