মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৭৬ 🪪

দেশব্যাপী বিএনপির নৈরাজ্য প্রতিহত ও ঢাকায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (৩০ জুলাই) বিকাল ৪টায় নারায়াণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো. শহীদ বাদল।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির মাদবর, শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক আজীজ,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী,নুরু শিকদার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সামনে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102