বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জিয়াউর রহমান’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৪০ 🪪
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন।
বৃহস্পতিবার (৫ জুন) বাদ আছর নগরীর ১নং রেল গেইটস্থ অটোরিক্সা স্ট্যান্ডে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের আহবায়ক ও দৈনিক নীর বাংলার প্রকাশক- সম্পাদক এস. এম. ইমদাদুল হক মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক বান্ধব বিএনপি নেতা ও সংগঠনের প্রধান উপদেষ্টা মহানগয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সংবাদ ও মানবাধিকার কর্মী এবং নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের আইন উপদেষ্টা এম. আর. হায়দার রানা, নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ২৫৮৪) এর সভাপতি মোঃ সেলিম আহমেদ, যুবদল নেতা মোঃ সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাইনুদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ দিলীপ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান’র 88তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া শেষে শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102