বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জিয়ার ৪৪তম শাহাদাৎবার্ষিকীতে ফারুক হোসেনের উদ্যোগে ২৫নং ওয়ার্ডে দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৭২ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় মহানগর বিএনপির ২৫নং ওয়ার্ডের উদ্যোগে বন্দর সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, মোঃ  সুজন সম্রাট এবং বিএনপি নেতা মনির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। পরে, জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল শেষে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আয়োজক ফারুক হোসেন জানান, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102