শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

শতবর্ষ উদযাপন স্কুল টুর্নামেন্টে সাজিদ ও সাফায়েত চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫৬ 🪪

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক র‍্যাপিড স্কুল চেস টুর্নামেন্টে ষষ্ঠ থেকে দশম শ্রেণি বিভাগে বাংলাদেশ ওপেন স্কুলের ছাত্র ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল ইসলাম ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে টানা ৭ জয় নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সাফায়েত কিবরিয়া আজান । 

শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলম বিজয়ীদের হাতে ট্রফি, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আঞ্জুমান আরা আকসির। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।

অপর বিজয়ীরা হলেন প্রথম থেকে পঞ্চম শ্রেণি বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে জোয়েনা মেহবিস, মো. মাবরুর রাদ, নিয়ামুল কাঞ্চন আয়াত, অরণ্য রায়, আরিয়ান সামির আনান, নীলাভ কুমার গুপ্ত, অনুপ্রিয়া সাহা,তালিব আহমদ মাহরুস শাহরিদ শায়ান, তাসকিন রহমান ও আজমান ইউসুফ আয়ান। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে রায়ান রশিদ মুগ্ধ, ফাহাদ বিন আবু আহসান, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, আমিনুল হাসান সুদিন, সিয়াম চৌধুরী, মো. রিয়াদ রহমান, আসফাক সাফিন আহনাফ, মো. আবিদুর রহমান, মো. রোহান খান, শিমন আহমেদ ও জাকিয়া আক্তার।

উল্লেখ্য হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় আর্কষণীয় ট্রফি, মেডেল ও সাটিফিকেটসহ মোট ৬০ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিভিন্ন স্কুলের ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102