বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতে দেখে আমি অভিভূত: জোসেফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৪ 🪪
নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন দেখতে গিয়ে নারায়ণগঞ্জের গণমানুষের নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ বলেন বাকমুক্ত অধিকারের স্বচ্ছতা ভিত্তিক এ-ই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হতে দেখে আমি অভিভূত ও গর্বিত আজকের এ-ই নির্বাচন দেখে সত্যিই আমি আনন্দিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারাদেশের কাছে আজকের নির্বাচন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকের নির্বাচনটি যেন রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে প্রতিফলিত হয়।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায়
আনন্দঘণ পরিবেশে বিরতিহীনভাবে সংবাদপত্র হকার্স বহুমুখী সমাবায় সমিতি (রেজিঃ নং- ৪০৪) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। অতঃপর ভোট গননা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
হকার্স সমিতির ৮৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটারের ভোটে ৯ জন প্রতিনিধি নির্বাচন হয়। সভাপতি পদে নির্বাচিত হন মোঃ স্বপন (জামান), সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ রাহাত, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ নাছিরউদ্দিন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মোঃ ইমরান হোসেন। কার্যকারী সদস্য পদে নির্বাচিত হন সুজন, সালাউদ্দিন পাঠান, শাহাদাত হোসেন এবং রিয়াজুল ইসলাম।
এসময় কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ ছাড়াও বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিকগণের উপস্থিতিতে নির্বাচনস্থল হয়ে ওঠে উৎসবমুখর। নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. ইমদাদুল হক মিলন সহ বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102