মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

ঢাকায় তারুণ্যের সমাবেশে মশিউর রহমান রনি শোউাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০৯৬ 🪪

ঢাকার তারুণ্যের সমাবেশে বিশাল শোডাইন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

তার অনুসারী নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি ঢাকার রাস্তায় “মুক্তি মুক্তি মুক্তি চাই” “খালেদা জিয়ার মুক্তি চাই” “বাপে হল কম্বল চোর” মা হল ভোট চোর” শ্লোগানে শ্লোগানে মুখরিত করেছে ঢাকার রাজপথ।

মশিউর রহমান রনির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব রনি ও তার অনুসারীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশে যোগদান করেন।

মিছিলে ব্যানার,ফ্যাস্টুন, প্লেকার্ড ও মাথায় লাল রংঙের টুপি পরে তার অনুসারী কয়েক হাজার কর্মী উপস্হিত ছিলেন।

মশিউর রহমান রনি বলেন, আমাদের দেশবন্ধু তারেক রহমাননির্দেশে রাজপথে ছিলাম আছি থাকব । তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের ভূলুন্ঠিত অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সংগ্রাম করতে পারে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে তরুণ শক্তির কোনো বিকল্প নেই। বর্তমান দেশের মানুষ শান্তিতে নেই।কারণ নিত্য পন্য দাম উর্বগতি। ক্রয় ক্ষমতা বাহিরে। আমরা এই সরকারের পতন না করে ঘরে ফিরে যাব না।

ওয়ান ইলেভেনের পর থেকে তরুণরা ভোট দিতে পারছে না। বর্তমানে তরুণরা জেগে উঠেছে। একদফা এক দাবী হাসিনা তুই কবে যাবি।

তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদল থেকে হাজার হাজার যুবক নিয়ে তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছি। আমরা তারেক জিয়ার নির্দেশের অপেক্ষায় আছি। তিনি যে কোনো নির্দেশনা দিবেন সেটা বাস্তবায়নের জন্য আমাদের নারায়ণগঞ্জ মহানগর যুবদল যথেষ্ট। তরুণদের ঘুরে দাঁড়াতে হবে। প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাজধানী ঢাকা সহ দেশের ছয়টি বড় শহরে ঘোষিত ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন। তারই ধারাবাহিকতায়
২২ জুলাই শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102