মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

সাংবাদিক জিসানের নিঃশর্ত মুক্তি চায় ‘যুব ফেডারেশন’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৯০ 🪪
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৫ মে ২০২৫
সাংবাদিক জিসানের নিঃশর্ত মুক্তি চায় ‘যুব ফেডারেশন’
সাংবাদিক ও শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে, মিথ্যা মামলা আখ্যা দিয়ে ও তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, জান্নাতুল ফেরদৌস জিসান তার সাংবাদিকতা ও শিক্ষাজীবনে সর্বদা সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। অথচ কিছু প্রভাবশালী মহল তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করেছে। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলে। তারা অভিযোগ করেন, একজন তরুণ সাংবাদিক ও শিক্ষার্থীকে কণ্ঠরোধের উদ্দেশ্যে এভাবে হয়রানি করা হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত।
যুব ফেডারেশন অবিলম্বে জিসানের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের নিপীড়ন ও হয়রানির পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও অনুরোধ করেছেন।
বিবৃতিতে তারা সকল গণতান্ত্রিক, মানবাধিকার সংগঠন ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বার্তা প্রেরক
হারুণ অর রশিদ আকাশ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ যুব ফেডারেশন
নারায়ণগঞ্জ জেলা
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102