মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের

ডিবি পুলিশের অভিযানে ২৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৭০ 🪪

ডিবি পুলিশের অভিযানে ২৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সোহেল মিয়া ও এসআই অংকুর কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে ১১ মে ২০২৫ তারিখে বন্দর ও সোনারগাঁও থানা এলাকা থেকে ২৫৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি আরিফ বিল্লাহ (৪৪) কে গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে জানা যায়, বন্দর থানার হেদায়েতপাড়া এলাকায় আরিফ বিল্লাহর ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রয়ের ঘটনা ঘটছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফকে আটক করে। তার কাছ থেকে ১৩টি এয়ারটাইট পলিথিনে মোট ২৫১ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা।

আরিফ বিল্লাহ স্বীকারোক্তিতে জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করছিল। তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারা অনুযায়ী মামলায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102