বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬৪ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সদর পূর্ব থানার উদ্যােগে ৬ মে মঙলবার বাদ মাগরিব শহরের থানা পুকুরপাড় এলাকায় এক মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। এসময় তিনি বলেন পৃথিবীতে দুইটি দল আছে একটি হলো আল্লাহর দল আরেকটি হলো শয়তানের। আপনি আমি কোনটিতে থাকবো এটা একান্তই আমাদের সিদ্ধান্তের। বিগত আমলে একদল নামাজী বেশে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে। ভোটের সময় হলে মৌলভী, ভোটে শেষে আর কাউকে চিনে না। এমন চরিত্রের মানুষদের কে চিন্হিত করার সময় এখনোই। সারা বাংলাদেশে   ইসলামী বিজয়ের এক রব উঠেছে। আল্লাহ চাইলে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এসময় তিনি আরো বলেন মানব রচিত কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি দিতে পারে একমাত্র আল কুরআন,  কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে।
এসময় নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার  কয়েকশত সুধীদের নিয়ে সমাবেশে নারায়ণগঞ্জ সদর সাংগঠনিক পূর্ব থানার আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও পূর্ব থানা সেক্রেটারি সারোয়ার ইসলাম খানের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102