বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে বাড়ি ও স্কুল দখলের চেষ্টা,ও চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪৭ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় বাড়ি ও আল-হেরা ইন্টারন্যাশনাল হাই স্কুল দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা। এ নিয়ে আব্দুল্লাহ্ আল মামুন নামে এক বিএনপি নেতা অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি ও আল-হেরা ইন্টাঃ হাই স্কুল প্রতিষ্ঠা করে এবং সুখে শান্তিতে বসবাস করছেন আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন। বাড়ির ভূমির তফসিল ৪নং সিদ্ধিরগঞ্জ মৌজা স্থিত, দাগ নং এসএ ও সিএস ৩১৩৪, আরএস ৬৭২০, ৬৭২১, ৬৭১৯, ৬৭১৮ পরিমাণ ৯৫ শতাংশ। যাহার উত্তরে-পুকুর, দক্ষিণে- রাস্তা, পূর্বে- পুকুর, পশ্চিমে- ইমান আলী গং। ইতিমধ্যে কিছু দুস্কৃতিকারী লোক বাড়ি ও স্কুল বেদখল করার পায়তারা করায় একটি মামলা করেন তিনি। যার নাম্বার ১৮২/২০১২ এতে মাননীয় আদালত স্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রী জারি করেন। এরপরেও সন্ত্রাসীরা বাড়ি বেদখল করার উদ্দেশ্যে হুমকি ধমকি দিচ্ছে।
তিনি অভিযোগে উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া মার্কেট এলাকার মোহাম্মদ আলী (৩০), মোঃ শরিফ, মোঃ আল-আমিন, কদমতলী আদমজীনগর এলাকার আব্দুল আজিজ, আব্দুল সালাম, মোঃ মামুন, ফাতেমা’সহ ১০-১২জন ভূমিদস্যু সন্ত্রাসী প্রকৃতির লোক রোববার (৪ এপ্রিল) বেলা ২টার দিকে বাড়ির ওয়াল করা বাউন্ডারি এবং ভিতরের গাছ-পালা কেটে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন সয়ম চাঁদা দাবি করে। অনধিকার ভাবে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সর্তেও হুমকি ধমকি দিয়ে আসছে। যে কোন সময় আমাদের ঐখানে স্কুলের ছাত্র-ছাত্রী, ভাড়াটিয়াদের এবং আমাদের বড় ধরনের ক্ষতি করিতে পারে বলে দাবি করেন আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102