বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ দেওভোগে মানবিক সমাজ কল্যাণ পরিষদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় ‘মেড ইন বাংলাদেশ’কে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বন্দর থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ

দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে এড.সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত ‘দৈনিক উজ্জীবিত বাংলাদেশ’-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়কে হাসপাতালে দেখতে গিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

রবিবার (৪ মে) রাত ১০টায় খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গিয়ে তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এমন নৃশংস ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানান।

ওইদিন দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘প্রতিরোধ স্তম্ভ’-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে মিলন বিশ্বাস হৃদয় ও তার সহকর্মীদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সাংবাদিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচার চেয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102