বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

নাঃগঞ্জ জেলা কৃষক দলের শাহীন – আলম কে বহিষ্কারের দাবীতে বিক্ষোভ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৯০ 🪪
ফ্যাসিবাদের দোসর দালাল কর্তৃক আহ্বায়ক  কমিটি বানিজ্যের হোতা ডাঃ শাহিন – আলম মিঞা’র অবিলম্বে বহিষ্কারের দাবীতে, এবং  আওয়ামী লীগের নেতাকর্মীদের পদায়নের প্রতিবাদে বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।
শনিবার (৩রা মে) সকাল পৌনে ১২ টায় নারায়ণগঞ্জ নগরীর  প্রেস ক্লাবের সামনে জেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচী পালন করে দলীয় নেতা-কর্মীরা।
বিক্ষোভ  ও  প্রতিবাদ সমাবেশে কৃষকদলের নেতৃবৃন্দ বলেন, ডাঃ শাহিন ও আলম  মিঞা আওয়ামী দোসরদের নিয়ে অর্থের বিনিময়ে একটি  আহ্ববায়ক কমিটি গঠন করেছে। গত ১৬ বৎসর আলম নামে কাউকে আমরা চিনতাম না। হঠাৎ করেই তারা কৃষক দলের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ডাঃ শাহিন কিসের ডাক্তার, সে একজন ঔষধ বিক্রেতা। নেতাকর্মীরা ওনার সার্টিফকেট দেখতে চায়, আলম সর্বোচ্চ তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন, পূর্বে তিনি আচার বিক্রেতা ছিলেন। অথচ তাদের মতো লোকেরা বেইমান তৈমুরের দোসরদের দলে জায়গা করে দিয়েছে।
তারা আরও বলেন, গত কিছুদিন পূর্বে জেলা কৃষকদলের যে কমিটি হয়েছে সেখানে আমরা যারা ত্যাগী নেতা রয়েছি তাদের বঞ্চিত করে কিছু  আওয়ামী লীগের দোসরদের দিয়ে জেলা কৃষক দলের কমিটি সাজানো হয়েছে। ডাঃ শাহীন ও আলম মিঞা একই থানার ৫ জন লোককে দিয়ে কমিটি গঠন করেছে, অথচ অন্যান্য থানার নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয় নি। অর্থের বিনিময়ে  সাজানো আহ্বায়ক  কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে  পূণরায় কমিটি  গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
এসময়,  বিক্ষোভ ও  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  রুপগঞ্জ থানার  আহ্বায়ক এ্যাড নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক আহ্বায়ক তৈয়ম, ফতুল্লা থানার আহ্বায়ক আমীর হোসেন, সোনারগাঁয়ের সাবেক সদস্য সচিব মোঃ বাবুল, রুপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি সার্জেন্ট মোমেন মিঞা সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102