শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৩৪ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ‘মঞ্জু টেক্সটাইল’ মিলে গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অফিসারসহ দুই নিরাপত্তা প্রহরী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে রয়েছেন অ্যাকাউন্ট অফিসার মো. সাইফুল ইসলাম (২০), নিরাপত্তা প্রহরী মো. কবির (৪৫) ও মোহাম্মদ হান্নান (৫২)।

দগ্ধ সাইফুল ইসলামের বাবা ফারুক আহমেদ জানান, সকালে মিল পরিদর্শনকালে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণে তার ছেলে ও দুই নিরাপত্তাকর্মী আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তদন্ত করছে। গ্যাস লাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102