বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর – মুহাম্মদ আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ 🪪
কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 
গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়। তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন।  এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি  ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102