বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
“নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন

আমরা এ সময়ের মুক্তিযোদ্ধাঃ জোসেফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ 🪪

নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়নের শহর উপ কমিটির কার্যকরী সদস্য মো. জাহাঙ্গীর হোসেন এর রুহের মাগফেরাত কামনায় রবিবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল নেতা ও সংগঠনের প্রধান উপদেষ্টা একেএম মাজহারুল ইসলাম জোসেফ। এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বিগত সময়ে আমরা মাঠে-ময়দানে ছিলাম, আমরা এ সময়ের মুক্তিযোদ্ধা। ৫ তারিখের পরে কে আসলো এবং কে গেলো, সেটা ভাবার সময় আমাদের নেই। আমাদের লক্ষ্য হলো সংগঠনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।”

মাজহারুল ইসলাম আরও বলেন, “মাঠের কর্মীদের দিয়ে জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী হয়েছে। যেখানে ভাইরাস থাকে, সেখানে এন্টিভাইরাস দিতে হয়। যদি কোন বাঁধা আসে, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দলকে আমাদের সুরক্ষিত রাখতে হবে এবং জাতীয় পার্টির দোসরদের থেকে দূরে থাকতে হবে, কারণ তারা আগের রূপে ফিরে আসতে পারে। এজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

সংক্ষিপ্ত বক্তব্যের পর নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন শহর উপ কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এর রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন শহর উপ কমিটির সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক, মেকানিক শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মোটর মেকানিক ইউনিয়ন জেলা সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক সোহাগ, এবং শ্রমিক নেতা আনোয়ার, মুন্না, আলমগীর, সবুজ, কুদ্দুস, জসিম, সোহাগ, দেলোয়ার, সোহেল সহ অসংখ্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102