মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

খেলাধূলা যুবসমাজকে অপরাধমুক্ত রাখে : মুহাম্মাদ গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪৮৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের মধ্যেনগর এলাকার যুবসমাজ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাবাডি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (২০২৫) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে মধ্যনগর এলাকায় সিজন-৪ এর এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ গিয়াস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যেন তারা মানুষকে ভালোবাসতে শেখে এবং সমাজের প্রতি শ্রদ্ধাশীল হয়। খেলাধুলা যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখে এবং তাদের মানসিকতাকে ইতিবাচকভাবে গঠন করে।

তিনি আরও বলেন, আজকের কাবাডি খেলা দেখে আমার খুব ভালো লাগলো। একসময় আমিও কাবাডি, ফুটবল ও ক্রিকেট খেলতাম, তবে ভালো খেলোয়াড় হতে পারিনি।

বক্তব্যে তিনি বিএনপির ভূমিকা নিয়েও কথা বলেন, বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের স্থান নেই। আমাদের ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের দূর্নীতি ও দুর্বৃত্তায়নের বিপরীতে আমাদের ভালো কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে।

অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ান ইয়াং স্টার ও রানার-আপ একতা সংঘ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মো. মিলন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুর ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. সাদরিল, ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102