শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

না’গঞ্জ মহানগ বিএনপি’র সদস্য সচিব টিপু তাকে হত্যার পরিকল্পনা নিয়ে ফেসবুকে পোস্ট  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৭০২ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নিজের জীবননাশের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক আইডিতে হত্যার পরিকল্পনা’র কথা উল্লেখ করে একটি পোস্ট  দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, যারা গত কয়েকদিন যাবৎ আমাকে হত্যার পরিকল্পনা করছেন, তারা সাবধান হউন। তা না হলে আমি প্রমাণসহ নাম প্রকাশে বাধ্য হবো। তারপর কী হবে, তা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যাপার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এডভোকেট টিপুর এই পোস্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিক্রিয়ায় সাফায়ত ভূইয়া মন্তব্য করেছেন ‘আপনার জনপ্রিয়তা হিংসুকদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে৷ হারুন অর রশীদ রানা নামে একজন ব্যবহারকারী লিখেছেন, আপনার একটা কেশ কেউ স্পর্শ করতে চাইলে সেই হাত আমরা ভেঙে দিতে জানি, ভাই। আমাদের ভরসা আল্লাহর উপর, কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। কিন্তু যারা আপনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক।

অন্যদিকে, কাজী তানভীর হাসান আইনি পদক্ষেপের পরামর্শ দিয়ে লিখেছেন, জরুরি ভিত্তিতে থানায় জিডি করা এবং সংবাদ সম্মেলন করে বিষয়টি জনসাধারণকে অবহিত করা উচিত।

এ ঘটনায় নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এডভোকেট টিপু তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দাখিল করেছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। তবে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা দ্রুত আইনি পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102