শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়নগঞ্জ – ঢাকা রুটে নতুন ট্রেন চালু উদ্বোধন করলেন – জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৯ 🪪
মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ের। বুধবার (২৬শে মার্চ) সকালে  স্বাধীনতা দিবসে  চাষহাড়া রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সকাল এগারোটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছাড়ে বলে জানানো হয়। এক হাজারেরও বেশি ধারণক্ষমতার নতুন বগি সংযুক্ত এ ট্রেনটি দিনে ও রাতে ১৬ বার আসা-যাওয়া করবে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ ট্রেনের বগিগুলোতে ইন্টার-কানেক্টিভিটি রাখা হয়েছে। যাতে যাত্রীরা একটি বগি থেকে আরেক বগিতে সহজেই যাতায়াত করতে পারেন। স্বাধীনতা দিবস উপলক্ষে যাত্রীদের জন্য এটি রেলওয়ে বিভাগের উপহার। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষে আমরা কাজ করছি।

মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান বলেন, জেলা প্রশাসকের সুযোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জের রেল ব্যবস্থাকে উন্নত করার জন্য যে কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। এখানে ব্যবসা বানিজ্যের জন্য অনেক লোক আসে ফলে যানযটে না থেকে এ যোগাযোগ ব্যাবস্হা আরও ভূমিকা রাখবে।

চাষহাড়া  স্টেশনের স্টেশন মাস্টার শামসু মোহাম্মদ খাঁজা সুজন বলেন, শতাব্দী পুরোনো এ রেলপথে আগে পুরোনো ধাঁচের ট্রেনগুলো চলাচল করতো। যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের আদলে নির্মিত নতুন একটি কমিউটার ট্রেনের যাত্রা শুরু হলো। এ ট্রেনে আগের চেয়ে বেশি বগি সংযোজন করা হয়েছে। মুখোমুখি আসনে বসার পরও নিরাপদে দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থাও এ ট্রেনে রাখা হয়েছে। এছাড়া, সংযুক্ত করা হয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যান। আধুনিক সুবিধা সংযোজন করা হলেও ট্রেনযাত্রার ভাড়া আগের মতো ২০ টাকা রয়েছে। আগে এ রুটে চলাচল করা ট্রেনের বগি ছিল আটটি, যা এখন বাড়িয়ে এগারোটি করা হয়েছে। একযাত্রায় মোট ১১৭৬ জন যাত্রী বহনক্ষমতা সম্পন্ন ট্রেনটি নির্দিষ্ট সময় পরপর দিনে ও রাতে ১৬ বার যাত্রী পরিবহন করবে। পুরোনো আটটি বগি-সম্পন্ন ট্রেনগুলোতে বর্তমানের অর্ধেক যাত্রী পরিবহনের সক্ষমতা ছিল। এখন একটি ট্রেনে এগারোটি বগি সংযুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জামায়েতর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদ,   মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড,আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল ইসলাম সুজন, ছাত্র ফেডারেশনের নেত্রী মুনা,  রেলওয়ের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102