শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন অনলাইনে বিনিয়োগের ফাঁদ: ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুইজনকে গ্রেফতার করেছে না’গঞ্জ পিবিআই  পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন 

নাসিক ২৫নং ওয়ার্ড হাটের ইজারাদারকে প্রান নাশের হুমকি দিলেন কাউন্সিলর এনায়েত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৮১ 🪪

নারায়ষগঞ্জের বন্দর উপজেলার ২৫নং ওয়ার্ডের বালুর মাঠ গরুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০জুন) বিকাল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ম তলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বন্দর উপজেলার ২৫নং ওয়ার্ড এলাকায় গরুর হাট ইজারা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর এনায়েত হোসেন তার নেতৃত্বে একটি সংঘ্যবদ্ধ গ্রুপ তৈরি করে আসছিল। ২৫নং ওয়ার্ডের লক্ষনখোলা বালুর মাঠের অস্থায়ী পশুর হাটের ইজারা পাওয়ার জন্য দুপুর থেকেই কাউন্সিলর এনায়েত হোসেন তার গ্রুপের লোকজন নাসিক ভবনে জড়ো করেন। এক পর্য়ায়ে বিকাল সাড়ে ৪টায় পশুর হাটের ইজারার দাখিলকৃত সর্বোচ্চ মূল্য ২৫ লক্ষ টাকায় হাটের ইজারা পেয়ে যান বেসরকারী টেলিভিশন ”মাই টিভির” জেলা প্রতিনিধি আব্দুল্লাহ্ আল মামুন। হাটের ইজারা না পেয়ে ক্ষিপ্ত হন কাউন্সিলর এনায়েত হোসেন। প্রকাশ্যেই তখন হুমকি ধমকি দিতে থাকেন আব্দুল্লাহ আল মামুনকে।

আব্দুল্লাহ আল মামুন জানান, আমি ২৫নং ওয়ার্ডের লক্ষন খোলা বালুর মাঠের ইজারা দাখিল করেছি এবং ২৫ লক্ষ টাকায় সর্বোচ্চ মূল্যের দরদাতা হিসেবে হাটের অস্থায়ী ইজারা পেয়েছি। বিকাল অনুমান সাড়ে ৪টায় নাসিক ভবনের ৮ম তলায় ইজারা ঘোষনার সময় আমার নাম আসলে প্রকাশ্যে কাউন্সিলর এনায়েত আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে কাউন্সিলরের ইশারায় হাট ইজারা অফিস কক্ষেই আমার আত্বীয় হালিম সাউদকে বাদল নামের সন্ত্রাসী চর থাপ্পর মারেন। ভবন থেকে যাওয়ার সময় কাউন্সিলর এনায়েতসহ তার সাথে থাকা সন্ত্রাসীরা আমাকে প্রান নাশের হুমকি প্রদান করেন। এছাড়াও তিনি ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে যে কোন মূল্যে হাট পরিচালনা করতে দিবেন না বলে যান। এ ব্যাপারে প্রান নাশের হুমকির ঘটনায় আমি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বন্দর লক্ষন খোলা এলাকার সাত্তার হাজীর দুই ছেলে এনায়েত হোসেন ও হেলাল হাজী, সামাদের ছেলে আয়নাল,মৃত সানোয়ারের ছেলে বাদলসহ আরও অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) দ্বীপক রায় জানান, গরুর হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ম তলায় দ্বন্ধের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফোর্সসহ উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102