শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭২ 🪪
ইসলামী যুব মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা বার্ষিক কাউন্সিল ১৪ মার্চ ২০২৫ইং, শুক্রবার বিকাল সাড়ে চারটায় মহানগর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ সেশনে নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, সাধারণ সম্পাদক সামসুর রহমান ও জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ নির্বাচিত হন। কাউন্সিলে ইসলামী যুব মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।কেন্দ্রীয় কমিটিতে নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর বিদায়ী সভাপতি প্রভাষক মাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ইকবাল হোসাইন কয়সর।

নবগঠিত কমিটি যথাক্রমে মহানগর- সভাপতি- ডাঃ মোতাহার হুসাইন, সহ-সভাপতি- মুহাম্মাদ তানভীর হাসান, সহ-সভাপতি- সালাউদ্দিন আহমেদ, সেক্রেটারি- সামসুর রহমান, সহ-সেক্রেটারি- আব্দুল্লাহ আল-মামুন, সহ-সেক্রেটারি- তানভীর ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক- শামিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক- কামরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক- সালেহীন, প্রচার সম্পাদক- সাজিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক- মুফতি নোমান আহমদ, নির্বাহী সদস্য- মোহাম্মদ, নির্বাহী সদস্য- ইয়াসিন আহমদ। জেলা সভাপতি- রিফাত আহমদ সাজিদ, সহ-সভাপতি- আহমদ যোবায়ের তানভীর, সহ-সভাপতি- আহমদ আব্দুল্লাহ নাফি, সেক্রেটারি- ইউসুফ আহমদ, সহ-সেক্রেটারি- তানভীর ইমাম, সহ-সেক্রেটারি- হাফেজ শরীফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক- তানভীর শিকদার, সহ-সাংগঠনিক- যুবায়ের ইসলাম, বাইতুলমাল সম্পাদক- যোবায়ের আহমদ আলভি, প্রচার সম্পাদক- আহমদ মুত্তাকী তাসলীম, শিক্ষা সম্পাদক- ক্বারি মুহাম্মদ ওবাইদুল্লাহ, নির্বাহী সদস্য- শিপন, নির্বাহী সদস্য- ইশতিয়াক রাসেল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102