রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনার ভাংচুরের ঘটনায় নুরুজ্জামান জিকুর নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৮১ 🪪

বক্তাবলীর লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি লেপন ও ভাষা শহীদদের প্রতিক শহীদ মিনার ভাংচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন না’গঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু।

এক বিবৃতিতে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আঘাত করা, অবমাননা করা মানেই বাংলাদেশকে আঘাত করা, মহান মুক্তিযুদ্ধকে আঘাত করা।

স্বাধীনতা বিরোধী অপশক্তিরা রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি মেখে ও শহীদ মিনার ভেঙে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু ও শহীদ মিনার এক সূত্রেই গাঁথা । এর যে কোনো একটির অপমানে সংক্ষুব্ধ হই।

আমি এই ন্যাক্যারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনার অনুরোধ জানাই।

উল্লেখ্য, গত ১২ জুন সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি লেপন ও ভাষা শহীদদের প্রতিক শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102