মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের

তোমরা আগামীতে দেশ গড়ার কারিগড় হবে এটাই প্রত্যাশা : মুহাম্মদ গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ 🪪
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেছেন, খেলার মাঠে আসলে স্বাস্থ্য ভালো থাকে এবং মন ভাল হয়ে যায়। আর খেলার মাঠে যারা না আসে নিশ্চয়ই তাদের মধ্যে অনেক খারাপ গুনাগুন তৈরি হয়ে যায়। তাই খেলাধুলা করতে হবে এবং খেলার মাঠে আসতে হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার বক্তাবলীর লক্ষীনগর স্কুল মাঠে বক্তাবলী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে গিয়াস উদ্দিন বলেন, তোমরা
ভাল ভাবে লেখাপড়া করে সু-নাগরিক হয়ে এই এলাকার ইজ্জত সম্মান বাড়িয়ে তুলতে হবে।তোমাদেরকে ভাল মানুষ হতে হবে। তোমরা তোমাদের মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে। তোমাদের পূর্ব পুরুষরা যেমন একটা অন্যান্য বৈশিষ্ট্য রেখেছেন তোমরাও তাদেরকে অনুস্মরণ করে চলতে হবে। তোমরা আগামীতে দেশ গড়ার কারিগড় হবে এটাই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে মৎসজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদীর সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহসভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, স্থানীয় সমাজ সেবক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, ফতুল্লা থানা মৎসজীবি দলের সাবেক সভাপতি রাসেল প্রধান, বিএনপি নেতা জয়নাল ফকির, জাকির সরদার, ইউপি সদস্য আব্দুর রশিদ, সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার ছিলেন বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু খায়ের, বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল প্রধান মোজাম।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102