সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ ১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু প্রিয় বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আলাউদ্দিন বারী বাংলাদেশ বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জের প্রধান উপদেষ্টা হলেন এড. টিপু ফতুল্লার ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি প্রদান জাতীয় সংসদে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চান এড.আসমা হেলেন বিথী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনেই নারায়ণগঞ্জে অপরাধ বেরেই চলেছে: সাইদুল ইসলাম সিয়াম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও মিছিল না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

অমর একুশে বইমেলায় উন্মোচন হলো কবি জয়নাল আবেদীন জয়-এর ‘রক্তজবা’ কাব্যগ্রন্থ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫১ 🪪
বাংলা একাডেমি’র অমর একুশে বইমেলা ২০২৫ ফেব্রুয়ারি মাসব্যাপি আয়োজন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে উন্মোচিত হলো কবি জয়নুল আবেদীন জয়ের জুলাইকে ঘিরে লেখা কবিতার বই ‘রক্ত জবা’।
অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে বইছে আনন্দের বন্যা। প্রতিদিন লেখকদের নতুন নতুন বইয়ের আগমন ঘটছে বইমেলায়। দেশের অনেক জেলার কবিদের নতুন বইয়ের ঘোষণা করা হচ্ছে গ্রন্থ উন্মোচন মঞ্চে। এ মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করছেন অনেক গুণীজন।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সোহরাওয়াদী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে নারায়ণগঞ্জ জেলার সুপরিচিত কবি জয়নুল আবেদীন জয়-এর কবিতার বই ‘রক্তজবা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থ উন্মোচন কালে মঞ্চে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদ হাসান নিজামী, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর  সভাপতি কবি কাজী আনিসুল হক, কবি শ্যামলী মন্ডল, সাপ্তাহিক সত্যের পাতা সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি দালান জাহান, কবি রুহুল মাহবুবসহ প্রমুখ।
রৌদ্র ছায়া প্রকাশনা’র ৩৪১ নং স্টলে ‘রক্তজবা’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102