রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার  নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারামুক্ত ব্যবসায়ী ও সমাজসেবক চাঁন মিয়া ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

হজরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) মাজারের পক্ষে হযরত শাহজালাল (রঃ) মাজারে গিলাফ চড়ালেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫৭৯ 🪪

সিলেটে হজরত শাহজালালের (রঃ) মাজারে ৭০৪ তম বার্ষিক ওরস উপলক্ষে হজরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) মাদ্রাসা ও মসজিদ কমিটির পক্ষ থেকে গিলাফ চড়ানো হয়েছে। আজ শুক্রবার বিকালে মাজারে গিলাফ চড়ান নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতি ও হজরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ।

গিলাফ চড়ানো শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন হজরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) মাজার শরীফ মসজিদের ইমাম হাফেজ মো.হায়দার আলী।

এসময় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় । স্বাধীনতার মহান স্থপতি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের জন্য এবং প্রয়াত এমপি নাসিম ওসমান সহ ওসমান পরিবারের মৃত সকল সদস্যদের জান্নাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে জেলার ৫ আসনের এমপি সেলিম ওসমান ও ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দ্বীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হজরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) রওজা শরীফ কমিটির কোষাধক্ষ্য মো.আহসান উল্লাহ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু,মাজার কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন,সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, মো.শকিল,ফকির চাঁন ও পাইকপাড়া ‘ফজরে রহমত সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ জন সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলক্বদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার। এখানেই বিগত ৭০০ বছর ধরে পবিত্র ওরস পালিত হয়ে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102