বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালিতে যুবলীগ নেতা শাহীন সরকারের নেতৃত্বে বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৩৪ 🪪

বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত র‌্যালিতে যুবলীগ নেতা শাহীন সরকারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

এসময়, মিছিলটি স্লোগানে স্লোগানে কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি। এ সময় সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দেন না’গঞ্জ সদর থাানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার।

এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন সরকার বলেন, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। আজ মানুষের ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ।

আজ বিকালে শহরের ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভা শেষে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাদল। র‌্যালিটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102