বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

না’গঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন চাষাঢ়া উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ 🪪
নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (রেজিঃ নং ঢাকা-৩৫৬১) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি-১৭২৪)-এর অন্তর্ভূক্ত সংগঠনের চাষাঢ়া উপ-কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত পরিবহন শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়নের আহবায়ক এস. এম. ইমদাদুল হক মিলন’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১) প্রধান উপদেষ্টা মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৫৮৪) সভাপতি মোঃ সেলিম হোসেন, স্বাগত বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (৩৫৬১) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন সদস্য সচিব মোঃ মিলনের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- মোঃ বিল্লাল হোসেন খোকন, মোঃ ফরিদ, মোঃ ধলু শেখ, মোঃ আবু সাঈদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন সর্বস্তরের সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102