শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

আগামী ১২মে শাহীন রাজু ডে-নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৫৫ 🪪

বক্তাবলী পরগনায় এই প্রথম জমকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশে আগামী শুক্রবার (১২ মে ) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তারকান্দি খেলাধুলা একাডেমির উদ্যোগে শাহীন রাজু ডে-নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলীরটেক মুক্তারকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে ডিক্রিরচর সূর্য তরুণ সংসদ ও লক্ষীনগর পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন সংসদ।

উৎসবমুখর পরিবেশ ও ফ্লাডলাইটের আলোয় এই খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে ক্রীড়ামোদি ও দর্শকরা মাঠে ভীড় করবেন বলে আশা প্রকাশ করেছেন টুর্নামেন্টের আয়োজক আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, তরুণ সমাজ সেবক মো. শাহীন রাজু। তিনি বলেন, এই ফুটবল টুর্নামেন্টেকে ঘিরে ব্যাপক সারা পেয়েছি। এই পরগনার সবচেয়ে বড়সড় টুর্নামেন্ট হিসেবে স্মরণীয় করে রাখতে চাই, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিশিষ্ট শিল্পপতি ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী,  গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজর আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেনসহ প্রমুখ।

উল্লেখ্য, ইতিপূর্বে বাছাই পর্বের প্রতিটি ম্যাচে দর্শক ছিলো উল্লেখ করার মতো। ফ্লাডলাইট আর সিসিটিভি ক্যামেরা বেষ্টিত মাঠের নিরাপত্তা ছিলো চমৎকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102