বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন

গডফাদার শামীম ওসমান, গডমাদার আইভী সহ সকল অপশক্তিে আমরা যেনো রুখে দাঁড়াতে  পাড়ি– এ্যাড, টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ 🪪
নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গডফাদার শামীম ওসমান ও গডমাদার আইভী সহ সকল অপশক্তিকে আমরা যেন রুখে দাড়াতে পারি তাই সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যে কোন সময় মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের ডাকলে আপনারাও সাথে সাথে ঐক্যবদ্ধ হয়ে চলে আসবেন । 

সোমবার (২৮শে অক্টোবর) বিকেলে নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে মহানগর বিএনপি”র উদ্দ্যেগে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি  এসব কথা বলেন । সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়ক চাষাড়া হয়ে নগর ভবনের সামনে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন খান,  ফাতেহ মোঃ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, কার্য্যকরী কমিটির সিনিয়র সদস্য এ্যাড,রফিক উদ্দিন,  মহানগর যুবদলের  আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,সদস্য সচিব  শাহেদ আহমেদ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব বাবু, যুগ্ম আহবায়ক মোঃ দুলাল হোসেন, মহানগর শ্রমিক দলের সভাপতি এস.এম আসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ছাত্রদলের সাবেক সাধারন রাইজুল ইসলাম,বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন,থানা বিএনপি’র  শাহীন শাহ আহমেদ, নূর মোহাম্মদ সহ  প্রমূখ ।

এসময় এ্যাড, টিপু আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবিতে আজ মহানগরের এই বিক্ষোভ সভা।যেভাবে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজপথে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102