বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন

তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নগরীতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০২ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী আন্দোলনকে বেগমান করে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্র্বতীকালীন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । 

সোমবার (২৮শে অক্টোবর) বিকেল ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে স্বদেশ প্রত্যাবর্তন করতে দিতে হবে। আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা হয়েছিল তা প্রত্যাহারের জোর দাবি জানান।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, মাহাবুবুর রহমান তপন, হাবিবুর রহমান মিঠু, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব  ও মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা সরকার আলম, শেখ সেলিম আহমেদ,  নাজমুল হক, আবুল হোসেন রিপন, নজরুল ইসলাম সরদার, কাজী নাঈম,, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি  আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102