শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : মামুনুল হক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৫ 🪪

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা রাজনীতিতে এসেছিল। সে শুধু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রতিশোধ নিয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তার বোন শেখ রেহেনাকে নিয়ে পালিয়ে ভারত চলে গেছে। শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাই তার লাশ ধানমন্ডি ৩২ এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তার লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা দেশকে ভালোবেসে নয় তার বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিল। তাকে দেশে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ৫০ বছর যাকে নেত্রী মেনেছেন সে রাজনীতি করেছে পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। সে চেয়েছিল এমন কাজ করবে যাতে কেউ আর এদেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ সে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল। তার বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। এ জন্য সে যখন পালিয়ে যায় আওয়ামী লীগের লাখ লাখ হাজার হাজার নেতাকর্মীর কারও কথা ভাবে নাই।
মামুনুল হক বলেন, আমরা বৈষম্যবিরোধী একটি রাষ্ট্র এবং বাংলার জমিনে আল্লাহ প্রদত্ত বন্দোবস্ত চাই। এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ গঠনের দায়িত্ব নেবে ইসলাম প্রেমী দল। এ দেশকে আর কোনো জুলুমকারীদের হাতে তুলে দেওয়া হবে না।

সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় খেলাফত মজলিসের তিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন ও কুরবান আলী কাসেমী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হোসাইন আহমদ, সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মুফতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সাবেক সভাপতি শহীদ মাওলানা ইকবাল হোসাইন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102