বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ১৪ জনের আর্থিক সহায়তায় অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০১ 🪪

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী ) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যানার-ফেস্টুনসহ বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে শুরু করেন পদপ্রত্যাশীরা।নেতাদের সমর্থনে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে সম্মেলনস্থল, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড় ছেয়ে যায়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতী উর্মী ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি শ্রী সব্রত পুরকায়স্থ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য টিপু সুলতান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজির ফকির, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক এ বি এম আজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগীর আহম্মেদ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল, সহ-সভাপতি ইদি আমিন ইবরাহীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি জামির হোসেন রনি, সাবেক সদস্য কায়কোবাদ রুবেল, সাবেক সদস্য মো. আল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাহের উদ্দিন সানিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্মেলনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে প্রার্থী ছিলেন ১জন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন। তারা হলেন সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম প্রধান ও রানা আহমেদ রবি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী দুইজন হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিনদিন পর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নাম ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102