মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, যাত্রী হয়রানি বন্ধের দাবি আবিদ রহমানের

রাতের অন্ধকারে বিদ্যানিকেতন হাইস্কুলে ভাংচুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৪ 🪪

রাতের অন্ধকারে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে দেওভোগ ভুঁইয়ার বাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে ভাংচুর করছে একদল সন্ত্রাসীরা।

বুধবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান স্হানীয় বাসিন্দা নাজির হোসেন এবং অটো ফিরোজের নেতৃত্বে দারোয়ানদের ভয় দেখিয়ে গেট খুলতে বাধ্য করে। পরে তাদের জিম্মি করে দেশীয় অস্ত্রের মাধ্যমে স্কুলের ভিতরের কয়েকটি পাথরের নাম ফলক এবং ছবি ভেঙে ফেলা হয়। সন্ত্রাসীরা প্রায় দুই ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে বেরিয়ে যায়। এসময় এলাকার কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান জানান রাতেই দারোয়ানরা কতৃপক্ষ কে জানিয়েছেন। সকালে আমরা স্কুলে আসার পর দেখেছি কয়েকটি নাম ফলক ও ছবি কুপিয়ে ভেঙে ফেলা হয়েছে। ছবিতে দেখা গেছে সন্ত্রাসীদের হাতে হাতুডি়, ইলেকট্রনিক কাঁটার সহ দেশিয় বিভিন্ন যন্ত্রপাতি দেখা গেছে। তিনি জানান সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছডি়যে় পড়ছে। ছাত্রদের উপস্থিতি কম।
বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস ভাইস প্রেসিডন্ট আবদুস সালাম জানান স্কুলের ভিতরে ভাংচুরের বিষয়ে জিডি করা হয়েছে। বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু জানান স্কুল টি সরকারি বিধি অনুযায়ী ট্রাস্টের নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। গত কিছু দিন যাবত প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছে। আমরা বিষয়টি প্রশাসনের উর্ধতন মহলে লিখিত ভাবে অবহিত করেছি।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102