শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা ফুলবাড়ির মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে –মুনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২১৭ 🪪
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেছেন, ২০০৬ সালে তৎকালিন বিরোধীদলিয় নেতা শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে ফুলবাড়ীর মানুষের সাথে একত্বতা প্রকাশ করে রাজনৈতিক সুবিধা নিয়ে, ক্ষমতায় গিয়ে ফুলবাড়ীর মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, ফুলবাড়ীর ৬ দফা চুক্তি বাস্তবায়ন না করে উল্টো ষড়যন্ত্র করে এ্যাশিয়া এ্যার্জিকে দিয়ে গত ২০১৪ সালে আন্দোলনকারী নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে।

 

সোমবার (২৬শে আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, দিনাজপুরের ফুলবাড়ি অঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে গড়ে উঠা গণআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে তিনি এসব কথা বলেন।

মুনা বলেন, গত ৫ই আগষ্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে ফেসিস্ট হাসিনা সরকারের পতন হলেও, এখনো তার হাতে করা দেশবিরোধী চুক্তি ও দেশ বিরোধী প্রকল্প রয়েছে, ফুলবাড়ীর ৬দফা চুক্তি বাস্তবায়নসহ পতিত হাসিনা সরকারের দেশ বিরোধী চুক্তি বাতিল করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম  সুজন, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সম্পাদক আব্দুল আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহাসহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102