শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

না’গঞ্জে ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ 🪪
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় বন্ধু পরিবহনের বাস কাউন্টার সংলগ্ন পাকা রাস্তার উপরে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে  ৩ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে।
সোমবার (১৬ জানুয়ারী) রাত ২টা ১০ মিনিটে এ মাদক উদ্ধার করা হয়।
মাদক সহ গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার হোমনা খানার ভবানীপুর গ্রামের মোঃ হাসান আলী সরকার’র পুত্র মোঃ মাসুম সরকার (১৯)। সে বর্তমানে ঢাকা রামপুরা থানার হাজীপাড়া বেটার লাইফ হাসপাতালের পেছনে বসবাস করতো।
ও-ই দিন দুপুরেই পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান- উদ্ধারকৃত মাদকের পরিমান ১ কেজি ৬’শত গ্রাম। এ ঘটনায় পুলিশ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়ায় রয়েছে।
পুলিশ সুপার আরও জানান- এ ঘটনায় আরও কে কে জড়িত এবং কোথায় যাচ্ছিল এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান চলছে। আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102