শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

বকুলতলা গ্রুপের ৬ষ্ঠ গেট টুগেদার ও পণ্য পদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৭৫ 🪪

শুক্রবার (৭ই জুন) সকাল ১২ টায় রাজধানীর বনশ্রী এলাকায় ব্লক-জি,৩ নম্বর রোডের ১ নম্বর বাসায় অবস্থিত “ইলকারডো” রেস্টুরেন্টে বকুলতলা গ্রুপের ৬ষ্ঠ গেট টুগেদার ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বকুলতলা গ্রুপের মহাসচিব মোহামাম্মদ তৈয়্যব উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় ও সভানেত্রী জেসমিন আহম্মেদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এডভোকেট জামান হোসেন মিয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আনিসুর রহমান সুলতান, জাতীয় সা্ংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু, ফ্যাশন ডিজাইনার টুটলী রহমান, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ এডভোকেট দেলোয়ার হোসেন ভূইয়া, আমেরিকান সংবাদ পত্র রয়টার্সের পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রফিকুর রহমান, বাংলাদেশ আর্মির অবসর প্রাপ্ত মেজর মুসফেক রায়হান মুসা, কবি ও সোস্যাল ওয়ার্কার সাহিদা ইসলাম, সিনিয়র সাংবাদিক সৌমিত্র দা, আরফা শক্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসসহ প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বকুলতলা গ্রুপটি তিল তিল করে আজ ৬ষ্ঠ বছরে প্রদার্পন করেছে। এই গ্রুপের নারী উদ্যেগতারা আজ দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাদের তৈরি পন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সুনাম অর্জন করছে। দেশ পরিচলনাসহ নারীরা আজ এদেশে নানানভাবে অবদান রাখছে। নারী উদ্যেগতা তৈরিতে ও তাদের পন্য বাজারজাত করে সাবলম্বী করতে
বসুন্ধরা গ্রুপ সব সময় পাশে থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে অগনিত নারী উদ্যেগতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102