বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৯২ 🪪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম, রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম স্বপন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যলয় থেকে বিজয়ীদের নাম মাইকে ঘোষণা করা হয়।

এসময় স্থানীয় নেতাকর্মী অলিগলি থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হন। এক পর্যায়ে নিজ নিজ প্রার্থী জড়িয়ে কৌশল বিনিময় করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে।

তার মধ্যে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান (দোয়াত-কলম প্রতীক)
১ লাখ ১৮ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হোসেন ভুইয়া রানু (আনারস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৪৩৪ ভোট।

একইদিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন (ঘোড়া প্রতীক) ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.শাহাজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট।

এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক) নিয়ে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর (আনারস প্রতীক) পেয়েছেন ৭৫ হাজার ৭৪ ভোট।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এ তিন উপজেলায় ৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এখানে জাল ভোট দিতে কেন্দ্র দখল,প্রভাব বিস্তার সহ নানা অভিযোগের মধ্য দিয়ে এবারের নির্বাচন শেষ হয়।

তিনটি উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ১০ লাখ ৮০ হাজার ৭৬২ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102