বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

লোক ভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করলো স্বার্থান্বেষী মহল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ 🪪

টাক দিয়ে লোকভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে রূপগঞ্জের স্বার্থান্বেষী মহল। তাদের দাবি রূপগঞ্জের প্রায় ৫ শতাধিক পরিবারকে তাদের ন্যায্য ভূমিরা দাম না দিয়ে কেয়ারিয়া মৌজায় পুলিশের এন্টিটেররিজম ইউনিটের জন্য ভূমি অধিগ্রহণ করতে চাচ্ছে সরকার। ওই ভূমির বর্তমান মূল্যের প্রায় ২০ গুনেরও কম মূল্যে ভূমি অধিগ্রহনের জন্য প্রশাসনের কর্তাব্যক্তিরা তাদের চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তারা।

মঙ্গলবার (২৩শে এপ্রিল) দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ১৫ মিনিটেরও কম সময় ধরে চলে ওই মানববন্ধন। মিডিয়াকর্মীদের ছবি ও ভিডিও ফুটেজ নেয়ার সাথে সাথে শেষ হয় তাদের কর্মসূচি।

মানববন্ধনে অংশগ্রহন করে প্রায় ১৮ জনের মতো নারী।
এদিকে মানববন্ধন শেষে ওই নারীদের ভূমি সম্পর্কে জানতে চাইলে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান মিডিয়াকর্মীদের। তাদের এ কথায় অনেকটা অবাক হয়ে যায় মিডিয়াকর্মীরা, জন্ম দেয় রহস্যের। এ রহস্য উন্মোচন করতে মিডিয়াকর্মীরা চোঁখ রাখে ওই মানববন্ধনের আসা নারী-পুরুষদের উপর। তার একটু মিডিয়াকর্মীদের সামনে উন্মোচিত হয়ে যায় সকল রহস্যের। মানববন্ধনে নেতৃত্বে দেয়া সৈয়দ রওশেন নামে এক ব্যক্তি মানববন্ধনে আসা নারী-পুরুষদের জন্য ৫ হাজার টাকা অপর এক ব্যক্তিকে দিয়ে পাঠান। এতেই প্রমাণ হয়, মানববন্ধনে আসা ব্যক্তিদের তারা টাকা দিয়ে ভাড়া করে এনেছিলো। মানববন্ধনে নেতৃত্বে দেয়া ওই স্বার্থান্বেষী মহল টাকা দিয়ে লোক ভাড়া করে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে বলেও জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102