শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর 

বন্দর উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীই বৈধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৭০ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনেরই প্রার্থিতা যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়।

এ সময় দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থীর আনা অভিযোগ শুনানি শেষে খারিজ হয়ে যায়।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন এবং তার ছেলে মাহমুদুল হাসান।

ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থী হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, এড: আলমগীর হোসেন, মোশাঈদ রহমান ও শাহিদুল ইসলাম জুয়েল।

নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন- মাহমুদা আক্তার ও বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন।
যাচাই-বাছাইয়ের শুরুতে রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ নারী ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মনোনয়নপত্রে সাথে সংযুক্ত কাগজপত্রে কোনও রকম ত্রুটি এবং কারও কোনও অভিযোগ না থাকায় পরবর্তীতে ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীকেই একে একে বৈধ ঘোষণা করা হয়।

সবশেষ চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রথমেই আতাউর রহমান মুকুলের জমা দেওয়া কাগজ-পত্র যাচাই করা হয়। দাখিল করা কাগজে ত্রুটি না থাকলেও তাঁর বিরুদ্ধে একদিন আগে জমা পড়া একটি অভিযোগ নিয়ে শুনানি শুরু করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। প্রায় আধ ঘণ্টা শুনানি শেষে অভিযোগকারী আরেক চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসানের অভিযোগ খারিজ করে আতাউর রহমান মুকুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে চেয়ারম্যান প্রার্থী একেএম আবু সুফিয়ানে প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগটি খারিজ করে তাঁকেও বৈধ ঘোষণা করা হয়। সুফিয়ানের বিরুদ্ধেও মাহমুদুল হাসান অভিযোগ জমা দিয়েছিলেন। পরে মনোনয়নপত্রে কোন ধরণের ত্রুটি এবং কারও কোন আপত্তি না থাকায় একে একে চেয়ারম্যান প্রার্থী এমএ রশিদ, মাকসুদ হোসেন ও তাঁর ছেলের মাহমুদুল হাসানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন,“ আজকে প্রার্থীদের প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও; কারও কোন আপত্তি থাকলে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে আপিল করা যাবে। যা নিষ্পত্তি হবে ২১ এপ্রিল।” প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেন, “ কোন প্রার্থী যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চান, তাহলে তাঁকে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কাছে এসে আবেদন জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। ২৩ এপ্রিল জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। যেহেতু একাধিক প্রার্থী একই রকম প্রতীক চেয়েছেন; তাই নির্বাচনী বিধি ব্যবস্থার মাধ্যমে তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।”

মনোনয়নপত্র যাাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সাথে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা রিয়াজ আহমেদ ও আফরোজা আক্তার।

উল্লেখ্য, আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদের ভোটগ্রহণ। ৫৪টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫’শ ৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫শ’, নারী ভোটার ৬৪ হাজার ৬২ এবং হিজড়া ভোটার ২ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102