সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা ছিটমহল হতে চাই না’—সিটি কর্পোরেশনে না যাওয়ার দাবিতে এনায়েতনগর ৮নং ওয়ার্ডবাসীর মানববন্ধন চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য ও জাগরণ ফিরিয়ে আনতে চাই: রেজা রিপন

আ’লীগ নেতা কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে ভিপি বাদলের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ 🪪

বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও  জাতীয় শ্রমিকলীগের দরকষাকষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল।

রবিবার ১৪ এপ্রিল বিকেলে গনমাধ্যমে দেয়া এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায়, ত্যাগী এবং সংগ্রামী এই নেতার মৃত্যুতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে ভিপি বাদল বলেন, কাজিম ভাই ছিলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী দলের নিবেদিতপ্রাণ একজন রাজনীতিবিদ। আমরা একজন রাজনৈতিক যোদ্ধাকে হারলাম। যার শুন্যস্থান কখনো পূরন হবার নয়। আমি কাজিম উদ্দিন ভাইয়ের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

উল্লেখ্য,গত রবিবার ৩টায় বন্দর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান দিল্লির এ্যপোলো হাসপাতালে ব্রেন টিউমার জনিত চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102