শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া

সিদ্ধিরগঞ্জে এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘের উদ্দ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ 🪪

সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডেপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ৫ এপ্রিল) এনায়েতনগর পশ্চিমপাড়া পঞ্চায়েত কমিটির অফিস সংলগ্ন চার রাস্তার মোড় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দেশের বাহিরে থাকায় উপস্থিত হতে পারেনি বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মমিনুল আলম পূষন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলমাস কাজী, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির উপদেষ্টা আব্দুর সামাদ সরকার, এনায়েতনগর বায়তুল আমান জামে মসজিদের কোষাধ্যক্ষ মজিবুর রহমান, নাসিক ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি কাজী অহিদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, এনায়েতনগর পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংঘের সভাপতি জাকির হোসেন লস্কর, সধারণ সম্পাদক মমিনুল আলম পূষন, সহ-সভাপতি অঙ্কন, সহসভাপতি হিরন, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক এলাহি, প্রচার সম্পাদক শামীম, সহ- কোষাধ্যক্ষ রিমন, সদস্য মিরাজ প্রধান, মো: সোহেল ওয়াইফাইসহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল আলম পূষন বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এবার আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ১শ অসহায় মাঝে ১০ আইটেমের পোলাও চাউল, মুরগী, তৈল, ডাল, চিনি, হলুদ- মরিচ, নুডলস, লাচ্ছা সেমাই, লতা সেমাই, প্রান দুধ প্রত্যেকের মাঝে বিতরণ করি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102