শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

দেশের ৪ বিভাগে হিট অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ 🪪

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে এসব অঞ্চলে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। যা অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে সংস্থাটি।

বুধবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই অ্যালার্ট জারি করা হয়।

এতে বলা হয়েছে- ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। ফলে এসব অঞ্চলে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

এদিন বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ছয়টির মতো তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে ধারণা আবহাওয়া অফিসের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102