মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

না’গঞ্জে ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৮১ 🪪
 নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ বাদল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন- আমার ভালোবাসাকে কেউ দূর্বলতা ভাববেন না। দয়া করে কেউ আমাকে বিব্রত করবেন না। আমি আমার নিজেকে সবচাইতে বেশী সম্মান করি। কারণ যার আত্মসম্মানবোধ নেই, তার কিছুই নেই। এখানে যারা আছে সবাই আমার পরিবার। আর আমি যতদিন বেঁচে আছি এখানে কোন ভাঙন ধরতে দিবো না।
তিনি আরও বলেন- রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে, সবাই মনে করে আমিও টাকার কাছে বিক্রি হয়ে যাবো। যখন দেখি আমার সন্তানদের মধ্যে রেষারেষি হচ্ছে, তখন আমার খুব কষ্ট হয়। তাই আজকে এখানে কোন নাম ঘোষণা হবে না।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সদস্য মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন সহ থানা আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102